

রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরের সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা বৃক্ষের চারা রোপণ কর্মসূচি পালিত হয়েছে।

এ সময় রায়পুর সাব রেজিষ্ট্রী অফিসের সাব রেজিষ্ট্রার আবদুল কুদ্দুছ, লিখক সমিতির সভাপতি সফিকুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র কাজী গুলজার, কার্যকরি কমিটির সদস্য জাকির হোসেন পাটওয়ারী, লিখক সমিতির সহ-সভাপতি জিয়া উদ্দিন ভূইয়ার উপস্থিতিতে পরিবেশ রক্ষার্থে জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার পালনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়।











