

ইমরান হোসেন সজীব, রায়পুর প্রতিনিধি :
রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি ও চ্যানেল এস টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নুরুল আমিন ভূঁইয়া দুলাল করোনায় আক্রান্ত।


তার করোনা আক্রান্তে সকলের দোয়া কামনা করে রায়পুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মাহবুবুল আলম মিন্টু’র ফেসবুক স্ট্যাটাস নিম্নে তুলে ধরা হলো:
আমরা দু:খিত, আমরা ব্যথিত
আমরা সকলের দোয়া প্রার্থী
আমাদের প্রিয় সহকর্মী, দৈনিক মানবকণ্ঠের রায়পুর উপজেলা প্রতিনিধি ও চ্যানেল এস টিভির লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি এবং রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব নুরুল আমিন ভূঁইয়া দুলাল ভাই করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জনাব ডা. জাকির হোসেন ও আরএমও জনাব ডা. বাহারুল আলমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
প্রায় দু’সপ্তাহ ধরে তিনি জ্বর, বমি, ঠান্ডা ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে বাসায় ও হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছিলেন। গত সপ্তাহে স্যাম্পল দেওয়া হলেও তা যথাযথ না হওয়ায় রিপোর্টটি সঠিকভাবে আসেনি। দ্বিতীয় দফা স্যাম্পল দেওয়ার পর আজ বুধবার তা পজেটিভ রিপোর্ট আসে।
মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া দুলাল ভাই এখন অনেকটা সুস্থ। আগের চাইতে শারীরিক অবস্থা অনেকটা ভালো।
আমরা তাঁর সহকর্মীগণ ও পরিবারের পক্ষ থেকে জনাব দুলাল ভূঁইয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহপাকের নিকট সকলকে দোয়া করার বিনীত অনুরোধ জানাচ্ছি।
মহান সৃষ্টিকর্তা আমাদের প্রিয় সহকর্মীকে পূর্বের ন্যায় সুস্থ-সবলভাবে আবার আমাদের মাঝে দ্রুত কর্মে ফিরিয়ে আনুন- এই দোয়াই করি। আমীন।











