পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাউন্সিলর ফরিদা ইলিয়াছের ঈদ শুভেচ্ছা

সাইদ হোসেন অপু চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট :
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ডের দুইবারের কাউন্সিলর, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াছ দলীয় নেতাকর্মী ও ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ফরিদা ইলিয়াছ বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কোরবানীর শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্যই হযরত ইব্রাহিম (আঃ) তাঁর প্রিয় পুত্র ইসমাঈল (আঃ)কে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। তিনি আল্লাহর কাছে ত্যাগের পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি মানবজাতির জন্য ত্যাগ ও কোরবানীর উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। সেই ত্যাগের বার্তা নিয়ে ফিরে এসেছে কোরবানীর ঈদ।

জীবনে এই ত্যাগের শিক্ষাকে প্রতিফলনের মাধ্যমে আমাদের পথ চলতে হবে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। ঈদে ধনী-গরিব নির্বিশেষে সকল নাগরিকদের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহর কাছে দেশবাসীকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করতে দোয়া কামনা করছি।

সেই সাথে নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করে দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখুন।

You might like