চাঁদপুরের বালিয়ায় চুরি হাওয়া গরু উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের হস্তক্ষেপ চুরি হওয়া গরু উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ১০টায় বালিয়া ইউনিয়নের গুলিশা থেকে গরুটি উদ্ধার করা হয়।

জানা যায়, বালিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্য চাপিলা গ্রামের মৃত কোব্বাত আলী শেখের ( কালুর) গোয়াল ঘর থেকে তার ছেলে মফিজুর রহমানের গত ১মাস ২০ দিন পূর্বে গরুটি চুরি হয়।

চুরি হওয়া গরুটি সন্ধান করে একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুলিশা গ্রামের সিরাজ তালুকদারের বাড়ি সংলগ্ন মৃত সেকান্তর পাটওয়ারীর ছেলে নান্নু মিয়া পাটওয়ারী (৪০) এর গোয়াল ঘরে গরুটির সন্ধান পেয়ে কোব্বাত আলী শেখ গত মঙ্গলবার বালিয়া ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নান্নু মিয়া পাটওয়ারীর কাছে গরুটি সম্পর্কে জানতে চান। নান্নু মিয়া পাটওয়ারী গরুটি ক্রয় করে এনেছে বলে চেয়ারম্যানকে জানান।

চেয়ারম্যান ৩দিনের সময় দিয়ে গরু ক্রয় করার উপযুক্ত প্রমান নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু নান্নু মিয়া পাটওয়ারী ৩দিন পর প্রমানতো দূরের কথা উল্টা ও বিভিন্ন ভাবে প্রতারনা শুরু করেন।

নির্ধারিত সময় অনুযায়ী চেয়ারম্যান নান্নু মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসার জন্য গ্রাম পুলিশ পাঠায়।

কিন্তু নান্নু মিয়া সেখানে তার সাঙ্গপাঙ্গ দিয়ে গ্রাম পুলিশদের সরকারি কাজে বাঁধা দিয়ে চেয়ারম্যানের সিদ্ধান্তকে অমান্য করে বিভিন্ন লোক দিয়ে চেয়ারম্যানকে ফোন দিতে থাকেন।

গরুটি উদ্ধার করার জন্য ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম চাঁদপুর মডেল থানার সহযোগীতা নেন। চাঁদপুর মডেল থানার এস আই সেলিম ঘটনাস্থলে এসে গরুটি উদ্ধার করেন।

বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, আমি জনগনের প্রতিনিধি, জনগনের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই জনগনের ভাল মন্দ সকল বিষয়েই দেখার দায়িত্ব রয়েছে আমার। অসহায় পরিবারের চুরি হওয়া গরুটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশের মাধ্যমে প্রকৃত গরুর মালিককে গরু বুঝিয়ে দেয়া হয়েছে।

You might like