

ইমরান হোসেন সজীব ,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে হাদারগঞ্জ ঐতিহ্যবাহী গরুর হাট। এই বছর মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যেই সরকারী সকল সাস্থ্যবিধি অনুসরন করে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা হাটে গরু নিয়ে আসতে শুরু করেছে।


গরু বিক্রেতারা চাঁদপুর রিপোর্ট কে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার হায়দারগঞ্জ গরুর হাট অত্যন্ত সু ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। আমাদের থাকা খাওয়ার ব্যবস্থাও অত্যন্ত ভালো।
হায়দারগঞ্জ গরুর হাটের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহিদ উল্যা বি এস সি। হাট ইজাদারের অংশীদার জাফর উল্যা দুলাল হাওলাদার জানান স্বাস্থ্য বিধি মেনে এই হাটে ক্রয়-বিক্রয় চলছে। ১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান বর্তমানে এখানে এক সাথে ১০ হাজারের অধিক গরু, ছাগল রাখার ব্যবস্থা করা হয়েছে।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জাল টাকা সনাক্তকরন মেশিন সহ সার্বক্ষণিক পুলিশ সদস্য গন উপস্থিত থাকবেন।











