জাতীয় শোক দিবসে কাউসার খানের শোক বাণী

গাজী মো. মহসিন :

আজ রক্তঝরা ১৫ আগস্ট। বাঙালি জাতির শোকের দিন। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে চক্রান্তকারী কিছু সেনাসদস্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

আজ জাতীয় শোক দিবস।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাণী দিয়েছেন সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কাউসার খান।

শোকবার্তায় মোঃ কাউসার খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৫ আগস্টকে ইতিহাসের কলঙ্কজনক এক অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

মোঃ কাউসার খান বলেন, ১৫ আগস্টের কলঙ্ক বাংলাদেশের ইতিহাস থেকে কখনো কোনো দিন মুছে যাবে না। বাঙালী জাতির জীবনে বছরের পর বছর ধরে দিনটি শোকাবহ দিন হিসেবেই থাকবে। এই শোককে শক্তিতে রূপ দিয়ে এগিয়ে যাবে বাঙালী জাতি।

মোঃ কাউসার খান আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। তিনিই দেশের স্বাধীনতা এনে দেন। কিন্তু সোনার বাংলা গড়ার আগেই দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা তাকে স্বপরিবারে হত্যা করে। কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যু হয়নি, বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুও মানুষের মনে বেঁচে থাকবেন গভীর শ্রদ্ধার সঙ্গে।

 

You might like