বাঙ্গরাবাজার থানায় উদ্দীপ্ত তরুণের পথচলা শুরু

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নে পথচলা শুরু করলো “উদ্দীপ্ত তরুণ”।

‘মানবতা ও সামাজিক কল্যানে অঙ্গীকারাবদ্ধ’ এই মূলমন্ত্রে যাত্রাকরা সামাজিক সংগঠনের আছে চমৎকার কিছু লক্ষ্য। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা মূলক কর্মসূচি, মেধা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং ঝড়ে পরা অসচ্ছল পরিবারের শিশুদের বিদ্যালয় গামী করা।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক মো. জুমান আলী। এতে বক্তব্য রাখেন বাংগরা উমালোচন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহাম্মদ মাহবুবুর রহমান সেলিম।

তিনি বলেন, তরুণরাই আগামীর সম্পদ। তারাই পারে পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করতে।

বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান শরীফুল ইসলাম শরীফ। তরুণদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং এটি জনকল্যাণে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই ইউপি চেয়ারম্যান।

বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার প্রেসক্লাব সদস্য ও বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহনূর আলম খান এবং ওবায়দুল্লাহ অবিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসেদুল ইসলাম। এসময় বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি শেষহয়।

You might like