

টি. আর. দিদার :
কুমিল্লার চান্দিনায় কর্মরত সাংবাদিক জাকির হোসেন এর বাসায় চুরি সংগঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে চান্দিনা ফায়ার সার্ভিস সংলগ্ন তার নিজ বাসার তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে যায় চোর চক্র।

সাংবাদিক জাকির হোসেন জানান- মা-বাবা শারীরিক অসুস্থ থাকায় স্বপরিবারে নিজ বাড়ি ছয়ঘড়িয়াতে যাই এবং সেখানেই রাত্রি যাপন করি। সকালে পাশ্ববর্তী বাসা থেকে ফোন আসে আমার বাসার তালা ভাঙ্গা ও দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখি আমার বাসার প্রতিটি রুমের সকল মালামাল এলোমেলো। ঘরে থাকা ২টি মোবাইল, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্রসহ অনেক মালামাল চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান- খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ৩১ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ মুহররম ১৪৪২ হিজরি, মঙ্গলবার











