ফরিদগঞ্জে মেয়র পদপ্রার্থী কামাল মিয়াজীর মতবিনিময় সভা

মো. মহিউদ্দিন,ফরিদগঞ্জ সংবাদদাত :

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন মিয়াজীর সমর্থনে সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. সন্ধ্যায় ফরিদগঞ্জ কেরোয়া ব্রীজের পশ্চিম পাশের্^ জিএফএল ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারীর সভাপতিত্বে মেয়র প্রার্থী কামাল হোসেন মিয়াজী বলেন, আমার বাবা মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক। তার সন্তান হিসেবে আমরা বঙ্গবন্ধুর আদর্শে এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি বিশ^াসী একটি পরিবারের লোক।

শুরু থেকে আজ পর্যন্ত দলের স্বার্থে কাজ করে চলছি। ত্যাগী নেতাদের মূল্যায়ন সবসময় করে আসছি। আগামীতেও করবো। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুপ্রাণীত করেছি। করেছি। দলের সকল অবস্থাই নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। মেয়র নির্বাচিত হলে সেই দ্বারা অব্যাহত রেখে জন গণের কল্যাণে কাজ করবো।

সাধারণ মানুষের পাশে সুখে-দুঃখে ছিলাম। তাই আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। একই সাথে আমি বিশ^াস করি মাননীয় নেত্রী ত্যাগীদের মূল্যায়নের যে ঘোষণা দিয়েছেন, ফরিদগঞ্জ পৌর নির্বাচনে তার প্রতিফলন ঘটবে।

২নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমরান মিজির পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবসায়ী নেতা ফারুক মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি মুকবুল হোসেন হাজী, সম্পাদক মোস্তফা কামাল সুমন, ২নং ওয়ার্ডের সভাপতি ওয়াহাব তপাদার, ৩নং ওয়ার্ডের সভাপতি জাকির বেপারী, সসম্পাদক মাসুদ ভূঁইয়া, ৪নং ওয়ার্ডের সম্পাদক বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি সুবেদার (অব.) আবুল কালাম, ৬নং ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম পাটওয়ারী, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৯নং ওয়ার্ডের সভাপতি আ. হান্নান বাবুল, সম্পাদক মোস্তফা কামাল সেফু, যুবলীগ নেতা শাহজালাল সুইট, মাসুদ আলম, রাসেল, ছাত্রলীগ নেতা রাব্বী, হাসান পাটওয়ারী, নয়ন রাঢ়ী প্রমুখ।

এছাড়া মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগসহ সমাজে নেতৃত্বস্থানীয় পর্যায়ের তিনশতাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা সদর বাজারে এক বনার্ঢ্য মিছিল বের করে বাজার প্রদক্ষিণ করে। মতবিনিময় সভা ও মিছিলে সত:স্ফূর্তভাবে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

You might like