অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় নারীসহ ২৮ জন আটক

ফাইল ছবি

 

প্রিয় সময় নিউজ ডেস্ক :

ঢাকার গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় নারীসহ ২৮ জনকে আটক করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ প্রসঙ্গে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী গণমাধ্যমকে বলেন, স্পা সেন্টারটিতে বডি ম্যাসাজের নাম করে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নির্যাতন ও নিপীড়নমূলক কাজ করা হতো। তাই অভিযান চালানো হয়েছে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টায় ওই স্পা সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে স্পার নামে এই সেন্টারকে অসামাজিক কাজে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ সময় ১২ জন নারী ও ১৬ জন পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেছেন গুলশান থানার এসআই মো. ওলিয়ার রহমান।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২১ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ০৬ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ সফর ১৪৪২ হিজরি, সোমবার

You might like