চাঁদপুরে দোয়ার মাধ্যমে কাউন্সিলর প্রার্থী ডিএম শাহজাহানের প্রচারণা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১০ নং ওয়ার্ডের ৩ বারের কাউন্সিলর প্রার্থী ডি এম শাহজাহান মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনের প্রচারণা শুরু করেন।

এ উপলক্ষে তিনি ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে ওয়ার্ডের রহমতপুর আবাসিক জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন।

দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি মোঃ তোফাজ্জল হোসেন কাসেমী।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান গাজী, মহসিন পাঠান, রশিদ মাঝি, মাওলানা আবুল হাসান, অগ্রণী ব্যাংকের সাবেক ম্যানেজার তকদির পাটোয়ারী, আবুল তালেব ঢালী, মিন্টু ঢালিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like