প্রধানমন্ত্রীর জন্মদিনে মতলব উত্তরে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে মতলব উত্তর উপজেলায় আড়াই হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

আজ ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, রামদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরাজীকান্দি উয়েসিয়া কামিল (এম, এ) মাদ্রাসা, আমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহন।

তিনি বলেন পরিবেশগত সুরক্ষা ও জীব বৈচিত্র রক্ষায় আমাদের সকলকে বৃক্ষ রোপনের মাধ্যমে এগিয়ে আসতে হবে। বিশুদ্ধ অক্সিজেন পেতে হলে সবুজ বনায়ন ও বৃক্ষরোপণের পরিপূরক কিছুই নেই। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে ২ টি করে চারা গাছ রোপণ করে বনজ সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করি।

আরো উপস্থিত ছিলেন কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, স্কুলের শিক্ষক, শিক্ষিকা, স্থানীয় আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক, যুবলীগের সদস্য ও ছাত্রলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

২৯ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১১ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like