চাঁদপুরে নৌকা মার্কার পথসভায় সেলিম খানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ

কবির হোসেন মিজি :
আগামী ১০ অক্টোবর চাঁদপুর পৌরসভার নির্বাচন উপলক্ষে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিল।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু। সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ও মোহাম্মদ আলী মাঝি‌।

পথসভায় এছাড়া বক্তব্য রাখেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া ও অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভা ও গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন। সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম খান।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৬ অক্টোবর ২০২০ খ্রি. ২১ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৮ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like