কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়ার গণসংযোগ ও পথসভা

 

স্টাফ রিপোর্টার :

আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত উটপাখি মার্কার কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম ভূঁইয়া ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে গণসংযোগকালে তিনি ৫নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে উটপাখি মার্কায় ভোট চান।

এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম গাজী, মান্নান মজুমদার কালু, সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক সেলিম খান, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ শাহ আলম খান, লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন খান, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মিশু, মোরশেদ আলম বাহার, ৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম আজাদ ,যুগ্ম-আহ্বায়ক শরিফ খান, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান ,যুবলীগ নেতা ইব্রাহিম ডালি সহ আওয়ামী লীগ ,যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৯ অক্টোবর ২০২০ খ্রি. ২৪ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২১ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার

You might like