

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) দপ্তরের অবহেলায় সড়কের পাশের গাছ ব্যবসা প্রতিষ্ঠানে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণ চেয়ে এলজিইডির কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. ইমাম হোসেন ভুট্টো।

উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাটওয়ারী বাজার – শোল্লা বাজার সড়কের শখের বাজার নামক স্থানে ১টি ও শাহী বাজার সড়কে ১টি রেইনট্রি গাছ ঝুঁকিপূর্ণভাবে থাকায় দোকান ও বসত ঘরের উপর হেলেপড়ার আশঙ্কায় গাছ দুটি অপসারনের জন্য ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গাছ অপসারনের জন্য লিখিত আবেদন করেন মো. ইমাম হোসেন।

উপজেলা নির্বাহি কর্মকর্তা ষিয়টি উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার তারই দপ্তরের সিও জহিরুল ইসলাম কে গাছ অপসারনের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এসও আইউব খান ও সিও জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আসেন।
পরবর্তীতে গাছ অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অভিযোগকারী মো. ইমাম হোসেন একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ না করে কালক্ষেপণ করতে থাকে।এলজিইডি দপ্তর ব্যবস্থা না নেওয়ার কারণে ও সড়ক সংস্কার কাজ করতে গিয়ে গাছের শেঁকড় কেটে দেওয়ায় ২৩ সেপ্টেম্বর রাতে বৃষ্টিতে একটি গাছ ইমাম হোসেনের আধাপাকা টিনসেট দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে হেলে পড়ে। এতে দোকান গুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিপূরন ও দায়িত্বে অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ২৪ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীদের পক্ষে মো. ইমাম হোসেন।

ভূক্তভোগীরা জানায়, গাছ গুলো দোকান ও বসত ঘরের উপর হেলেপড়ার আশঙ্কা করে নিরাপত্তার স্বার্থে গাছ দুটি অপসারনের জন্য আবেদন করেও আমরা প্রতিকার পেলামনা।
উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার জানান, ঝুকিপূর্ন গাছ অপসারনের অভিযোগ পেয়েছি এবং গাছ অপসারনের জন্য সিও জহিরুল ইসলাম দায়িত্ব দিয়েছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ গাছ অপসারনের জন্য ইমাম হোসেন নামে এক ব্যক্তি লিখিত ভাবে জানানোর পর বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি। কি কারনে গাছ অপসারন করা হয়নি তা আমি খতিয়ে দেখছি। তবে কর্তৃপক্ষের অবহেলার কারনে সাধারন মানুষের যে ক্ষতি হয়েছে তা অত্যন্ত দূঃখ জনক।











