

সাইদ হোসেন অপু চৌধুরী ::
চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল নিজের ভােট প্রদান করেছেন। শহরের ডি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি সকাল ১০ টায় ভােট দেন।
এ সময় তিনি লাইনে দাঁড়িয়ে অন্যান্য ভােটারদের সাথে ভােট দেন। যা সবার দৃষ্টি আকর্ষিত হয় এবং প্রশংসা পেয়েছে।

অপরদিকে চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। পৌরসভা নির্বাচনে ৫২টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল পেয়েছেন সর্বাধিক ভোট।
১০ অক্টোবর শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫২টি কেন্দ্রের মধ্যে ৩০ টিরও বেশি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি।
নানা অভিযোগ তুলে বিকেলে বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ও ইসলামী আন্দোনের প্রার্থী মামুনুর রশিদ বেলাল নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
এই প্রথম ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) চাঁদপুর পৌরসভার ভোটগ্রহণ করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ১৫ ওয়ার্ডে ৫২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ মামুনুর রশিদ বেলাল।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
১০ অক্টোবর ২০২০ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ সফর ১৪৪২ হিজরি, শনিবার











