ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু

মো মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের বালিথুবা গ্রামে পানিতে পড়ে হালিমা আক্তার নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

১২ অক্টোবর সোমবার বালিথুবা গ্রামের নিলাম বাড়িতে এ ঘটনা ঘটে। বালিথুবা গ্রামের নিলাম বাড়ির ও পাটওয়ারী বাজারের মদি ব্যবসায়ী হারুনের ৪র্থ সন্তান ।

হালিমার বাবা বলেন, মা মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয় এক লোক বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে। এলাকাবাসী তাকে উদ্ধার করে, বালীথুবা বাজারের পল্লী চিকিৎসক হারুনুর রশিদের কাছে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

You might like