

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার সরকারী ও বেসরকারী ব্যাংক শাখাগুলোর মধ্যে তুলনা মূলক সেবার মানে সোনালী ব্যাংক এগিয়ে রয়েছে। সরেজমিন ব্যাংকের গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে এ বিষয় জানা যায়।

সাম্প্রতিক সময়ে কাজের পরিধি বিস্তর হওয়া সর্তেও এ ব্যাংক শাখায় কর্মকর্তা ও কর্মচারীরা নিরলসভাবে কর্ম তৎপর থাকায় সরকারী ও বেসরকারী গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছে। বিভিন্ন সরকারী ও বেসরকারী সেবা নিতে আসা গ্রাহকরা জানান পূর্বের তুলনায় বর্তমানে সেবার মান অনেকাংশে ভালো।
এ বিষয়ে শাখা ম্যানেজার মোঃ সালাউদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, করোনা মহামারি সময়ে ২৫ মার্চ/২০২০ইং হতে অদ্যাবধি নিরবচ্ছিন্ন ভাবে আমরা সেবা দিয়ে চলছি। আমার ব্যাংক শাখার ফজলে রাব্বি নামের একজন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়।
তিনি আরোও জানান, করোনাকালিন সময়ে উপজেলার বিভিন্ন সরকারী-বেসকারী ব্যাংকগুলো সাপ্তাহে ২/৩ দিন চললেও ফরিদগঞ্জ সোনালী ব্যাংক শাখা করোনা পূর্ব সময়ের মতো পুরোপুরি সেবা দিয়ে এসেছে।

এ ব্যাংক শাখায় ৩৩ হাজার গ্রাহক রয়েছে। ব্যাংক শাখা থেকে মুক্তিযোদ্ধা ভাতা,বিধাব ভাতা, মাতৃত্বকালিন ভাতা, প্রতিবন্ধি ভাতা ,ভেদে ভাতা,বয়স্কভাতা,হিজড়া ভাতাসহ সব মিলে ১৫ ধরণের সরকারী ভাতা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া প্রতিদিন এক থেকে দেড়শতাধীক অনিয়মিত গ্রাহক সেবা নিচ্ছে। গ্রাহক তুলনায় জনবল সংকট রয়েছে। চলমান সেবার মানকে আরোও ভালো করার জন্য অন্তত ৪/৫ জন লোকবল বৃদ্ধি করা দরকার। সিভিল পেনশন ভাতা প্রদান করছে প্রায় ২৫ হাজার গ্রাহককে।
বিশাল কর্মজজ্ঞ মাত্র ৯ জন কর্মকর্তা ও কর্মচারী দিয়ে চালানো কষ্ট সাধ্য। তাই সংশ্লিষ্ট ব্যাংকের উর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাংক শাখায় আরোও কিছু জনবল দিয়ে
চলমান সেবার মানকে আরোও বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে গ্রাহকরা প্রত্যাশা করছে।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার











