
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে শ্রেণি কক্ষে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ অক্টোবর হাজীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছে নির্যাতিতার মা জান্নাতুল ফেরদৌস। যার মামলা নং ৬।

উপজেলার কালোচো নেছারাবাদ সালেহিয়া ফাযিল মাদরাসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ শাহজালাল (৩০) দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর সকালে এই শিক্ষক মাদরাসা রুমে শিশু শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ নির্যাতিতা মেয়েটির মা জান্নাতুল ফেরদৌস।
মেয়ের মা অভিযোগপত্রে দাবী করেন আপোষ মিমাংসার চেষ্টা করে ঘটনার কালক্ষেপন করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কয়েকবার ব্যবস্থা নেয়ার কথা বললেও মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজিমউদ্দিন এ বিষয়ে কোন কর্ণপাতই করেন না।
অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. শাহজালাল শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার হামিদ মুন্সিকান্দি গ্রামের ইউসুফ মালের ছেলে।ঘটনার জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুর রশিদ জানান, অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
১৩ অক্টোবর ২০২০ খ্রি. ২৮ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৫ সফর ১৪৪২ হিজরি, মঙ্গলবার











