চাঁদপু‌রে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পু‌লি‌শিং সমা‌বেশ

নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপু‌রের পু‌লিশ সুপার মোঃ মাহবুবুর রহমান।

মানুষের ভেতর যে পশুত্ব রয়েছে তা’ সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবো : চাঁদপু‌রের পু‌লিশ সুপার মোঃ মাহবুবুর রহমান

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপু‌রের পু‌লিশ সুপার মোঃ মাহবুবুর রহমান বলেছেন ‘সারাদেশে একযোগে বাংলাদেশ পুলিশ নারী নির্যাতন বিরোধী আন্দোলন করছে। স্বদেশের দুঃসময়ে পুলিশ অতীত থেকেই দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে নারীদের সম্মান প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ পুলিশ সমাজের সবাইকে নিয়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে তা তাড়িয়ে দেবে। পুলিশ সদস্যরা মানুষের পাশে রয়েছে। নারীদেরকে আমরা নিরাপদ রাখবো এবং তা তাদেরকে নিয়েই করবো।’

‌তি‌নি অা‌রো ব‌লেন, মানুষের ভেতর দুটি বিষয় রয়েছে। একটি হলো মানবিক অপরটি হলো কুপ্রবৃত্তি বা পশুত্ব। সমাজের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী ও পুলিশসহ সবাইকে নিয়ে আমরা মানুষের ভেতর যে পশুত্ব রয়েছে তা’ সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করব।’

তি‌নি গতকাল ১৭ অক্টোবর শনিবার সকাল ১০ টায় চাঁদপুর মডেল থানার আয়োজনে পুরানবাজার নতুন রাস্তার মোড়ে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশ পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। সমাবেশ সফল করতে চাঁদপুর সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিস উদ্দিন ও পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদ হোসেনসহ একদল চৌকস পুলিশ কর্মকর্তা সার্বিক সহযোগিতা করেন।

অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি তমাল ঘোষ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক গোপাল সাহা, নব-নির্বাচিত কমিশনার আব্দুল মালেক শেখ ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর ফেরদৌসী বেগম, শিক্ষার্থী বৈশাখী চক্রবর্তী, শিক্ষক কার্তিক নারায়ণ, নারীনেত্রী ময়না বেগম, রওশনারা বেগম এবং জয়নাল আবেদীন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৭ অক্টোবর ২০২০ খ্রি. ০১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like