চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত ১১নং ওয়ার্ড কাউন্সিলর বাবু পাটোয়ারীর কৃতজ্ঞতা

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী এক বিবৃতিতে বলেছেন, গত ১০ অক্টোবর শনিবার চাঁদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভােটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন উপলক্ষে ভােটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের ভােটাররা তাদের মূল্যবান ভােট দিয়ে আমার পাঞ্জাবি প্রতীকে জয়যুক্ত করায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি শােকরিয়া আদায় করছি। সম্মানিত ভােটারদের আমি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা আমার ওপর যে আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন, আমি আমার সততা, আন্তরিকতা, নিষ্ঠা, মেধা, দক্ষতা ও আমার নিরলস শ্রম দিয়ে আপনাদের সে আস্থা ও বিশ্বাসের পূর্ণ মর্যাদা রক্ষী করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের নির্বাচিত পৌর কাউন্সিলর হিসেবে আমাকে আপনাদের সেবা করার সুযােগ দিয়েছেন, আমাকে সম্মানিত করেছেন, আপনাদের দেয়া এ দায়িত্ব আমি যথাযথভাবে পালনে আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।

আমি আপনাদের দোয়া, শুভ কামনা ও সহযােগিতা প্রত্যাশা। ইনশাআল্লাহ, পৌরবাসী হিসেবে আপনাদের সকল সেবা প্রাপ্তি নিশ্চিত করতে আমি আপনাদের সাথে নিয়ে কাজ করবাে। আমি আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা আওয়ামী লীগের মনােনয়ন বাের্ডের সকলকে কৃতজ্ঞতা জানাই আমাকে ১১নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে এই ওয়ার্ডের সকলের সেবা করার সুযােগ প্রদানের জন্যে।

সাথে সাথে আমি আমাদের চাঁদপুর ও হাইমচরের উন্নয়নের রূপকার, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার প্রতিও আমার কৃতজ্ঞতা জানাই। এছাড়াও ১১নং ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নির্বাচন পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত প্রশাসনসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়ােজিত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টদেরর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৯ অক্টোবর ২০২০ খ্রি. ০৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

You might like