শাহমাহমুদপুরে কামাল হাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় ইউনিয়নবাসী

সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র করেসপন্ডেন্ট:

আসন্ন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় শাহমাহমুদপুর ইউনিয়নবাসী।

মেসার্স হাজী এন্টার প্রাইজ এন্ড ট্রান্সপোর্ট এজেন্সীর প্রোপ্রাইটর মোঃ কামাল হাজী দীর্ঘ দিন যাবত প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের দায়িত্ব পালন করে আসছেন।

তাছাড়া তিনি চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির পরিচালক, সরকারী নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, মহামায়া শাখার সম্মানিত উপদেষ্টা, দাসেরগাঁও কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সাপোর্ট গ্রুপের সদস্য সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক, শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক, মহামায়া আবহনী ক্রীড়া চক্র, মহামায়া হাজী স্পোটিং ক্লাব ও মহামায়া জুনিয়র ক্রীড়া চক্রের উপদেষ্টা, মহামায়া সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পূর্ব লোধেরগাঁও মজা পুকুর সমবায় সমিতির সাধারন সম্পাদক এবং মহামায়া ক্রীড়া চক্রের সাংগাঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

কামাল হাজী শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য দীর্ঘদিন কাজ করে চলছেন। সম্পতি শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন ও চাঁদপুর পৌরসভা নির্বাচনে তিনি নিঃস্বার্থ ভাবে ইউনিয়ন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য নিরলস ভাবে কাজ করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, চাঁদপুর হাইমচরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি, চাঁদপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে কামাল হাজী একজন বিশ্বস্ত ও একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন। কামাল হাজী শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি থাকাকালীন সময়ে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে শক্তিশালী করার জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন। দলের নেতাকর্মী সমর্থকদের বিভিন্ন বিপদে আপদে একজন অভিভাবকের মত পাশে দাঁড়িয়েছেন। সঠিক বুদ্ধি পরামর্শ দিয়ে তিনি তাদের সমস্যা সমাধান করেছেন। কামাল হাজী শাহমাহমুদপুরের সর্বস্তরের মানুষের কাছে একজন সৎ, নির্বাক ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

কামাল হাজী বলেন, দলের প্রয়োজনে তিনি আসন্ন শাহমাহমুদপুর ইউনিয়ন তিনি বিগত দিনে বিএনপি, জামায়াতের বিভিন্ন নাশকতার প্রতিরোধে মহাসড়কে থেকে তা প্রতিহত করেছেন। তিনি দীর্ঘদিন ছাত্ররাজনীতি, যুবরাজনীতি করেছেন। এখন তিনি আসন্ন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের সর্মথন ও ইউনিয়ন বাসীর দোয়া নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চেয়ারম্যান প্রার্থী হতে চান।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১৯ অক্টোবর ২০২০ খ্রি. ০৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, সোমবার

 

You might like