ফরিদগঞ্জে মাদকসহ আটক ১

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা:

চাঁদপুরের ফরিদগঞ্জে থানা পুলিশ সাড়ে ৩’শ পিছ ইয়াবাসহ কসাই সুরুজ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে ওসি তদন্ত মো. বাহার মিয়া সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চরঃদুখিয়া ইউনিয়নের সন্তোষপুর বেড়ি বাজার এলাকা থেকে মাদক ব্যবসায়ী কসাই সুরুজ (৩৫) কে সাড়ে ৩‘শ পিছ ইয়াবাসহ আটক করে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন মাদক ব্যবসায়ী কসাই সুরুজকে ৩’শ ৫০ পিস ইয়াবা সহ আটক করে জেল হাজতে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১০:৩১ পিএম

১৯ নভেম্বর ২০২০ খ্রি. ০৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০৩ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like