

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ(চাঁদপুর) সংবাদদাতা ঃ
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পৃথক পৃথক ভাবে তিনটি স্থানে আলোচনা সভা ও র্যলী অনুষ্ঠিত হয়। সাবেক এমপি ও বিএনপির জাতীয় কমিটির রাজস্ব কিষয়ক সম্পাদক লায়ন হারুনুররশিদের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে বিআরডিবি মাঠে আলোচনা সভায় অংশ নেন, আঃ খারেক পাটওয়ারী , মোঃ মহসীন মোল্লা ,মাহফুজুর রহমান টিপু,নাছিরউদ্দিন পাটওয়ারী প্রমূখ। র্যালীতে অংশ গ্রহনকারী ১৪ নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম ষ্টোককরে মৃত্যু বরণ করার কথা থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্লাহ নিশ্চিত করেছেন।

অপদিকে বাস স্ট্যান্ডে বর্তমান স্বতন্ত্র এমপির সমর্থিত গ্রুপসহ বিএনপির একাংশ সাবেক উপজেলা বিএনপির আহবায়ক শরিফ মোহাম্মদ ইউনূস ,মোতাহার হোসেন পাটওয়ারী,ডাক্তার আবুল কালাম আজাদ,মুজিবুর রহমান দুলাল,্সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন প্রমূখ ।
এছাড়াও বাসস্ট্যান্ডে বিএনপি নেতা ও যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের নেতৃত্বে আলোচনা সভায় অংশ নেন, সাবেক কাউন্সেলর মোঃ আমিন মিজি, কাঠ নাছির প্রমূখ।
কড়া পুলিশী নিরাপত্তায় টান টান উক্তেজনার আশংকার মধ্যদিয়ে পৃথক পৃখক আলোচনা সভা ও র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শত শত নেতা-কর্মী প্রত্যন্ত অঞ্চল থেকে এসে অনুষ্ঠানগুলো স্বার্থক করেছে।
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
















