সৌদি দূতাবাস আয়োজিত কুরআন প্রতিযোগিতায় মনোহরদীর মাদরাসাতু ছওতিল কুরআনের সাফল্য

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

ঢাকাস্থ রয়্যাল সৌদি দূতাবাসের রিলিজিয়াস অ্যাটাশে অফিস কর্তৃক আয়োজিত পবিত্র কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় নরসিংদীর মনোহরদী উপজেলার মাদরাসাতু ছওতিল কুরআনের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

প্রতিযোগিতায় ১৫ পারা গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান এবং ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করে জেলার জন্য গৌরব বয়ে আনে।

এ সাফল্যে আনন্দ প্রকাশ করে মাদরাসাতু ছওতিল কুরআনের পরিচালক হাফেজ মাওলানা মো. ইফতেখার ইসলাম বলেন, শিক্ষার্থীদের এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আমরা তাদের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং মহান আল্লাহর নিকট দোয়া করি, যেন তারা কুরআনের খেদমতে নিজেদের নিয়োজিত রাখতে পারে।

মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রকাশিত :  ‍সোমবার, ৩১ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy