মৈশাদীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আয়শার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা

সজীব খান :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় আয়শা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও কল্যাণের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলটির সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মৈশাদী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিশেষে তিনি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রকাশিত :  ‍সোমবার, ৩১ আগস্ট ২০২৬

You might like