

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় শহরের স্টেশন রোডস্থ লম্বাগাছ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, জেলা বিএনপির নেতা, জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান।
অনুষ্ঠানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য নিয়ে আলোচনা শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সড়ক পরিবহন শ্রমিক দল জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন শিপু, মাসুদ রানা পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথি এম শুভ পাঠান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং দলের আগামী দিনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশিত : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
















