শেরপুরে বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেলের উদ্বোধন

শেরপুর প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় শেরপুর জেলা বিএনপির আয়োজনে ৩ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ের জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলীর সার্বিক পরিচালনায় ও জেলা সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনের সঞ্চালনায় করোনা হেল্প সেলের ভার্চুয়াল উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

করোনা হেল্প সেলের ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন মোঃ নজরুল ইসলাম খান সদস্য জাতীয় স্হায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হয়েছিলেন জনাব ইমরান সালেহ প্রিন্স সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি, আরও অতিথি হিসেবে সংযুক্ত হয়ে ছিলেন মোঃ ওয়ারেজ আলী মামুন সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

করোনা হেল্প সেলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, সহ-সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, এ্যাড’ আঃ মান্নান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, থানা বিএনপির সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, জেলা ছাত্র দল সভাপতি মোহাম্মদ শওকত হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

এসময় করোনা হেল্প সেলের  উদ্বোধন অনুষ্ঠানে শেরপুর করোনা আপডেট তথ্য প্রদান করেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জনি।

বক্তারা বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি শেরপুর জেলা বিএনপির করোনা হেল্প সেলে উদ্বোধন ঘোষণা করেন।

এসময় জেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, এই মহামারী রোধে আমরা করোনা হেল্প সেলের উদ্বোধন করছি। এখানে প্রতিদিন নিয়মিত একজন চিকিৎসক থাকবে এবং তারা চিকিৎসা প্রদান করবে। করোনা রোগীদের জন্য আমরা আমাদের করোনা হেল্প সেল ফ্রি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন ধরনের ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রচুর পরিমাণ মজুদ আছে এবং তা বিতরণ করা হবে। প্ররয়োজনে আমরা রোগীর উন্নত চিকিৎসার জন্য জেলা বিএনপির খরচে আমরা ঢাকা নিয়ে যাব।

পরিশেষে করোনা রোধে অনেকের মাঝে স্বাস্থ্য সামগ্রিক বিতরণ করেন এবং তা অব্যাহত থাকবে।

You might like