করোনা আক্রান্তের ঝুকি নিয়ে টিকা নিচ্ছে ফরিদপুরের চরভদ্রাসনবাসী

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম গতকাল শনিবার থেকে শুরু করে।গতকাল প্রায় ৮০০ জনকে টিকা দেওয়া হয়।

আজকে ২য় দিনে টিকা কার্যক্রমের পর্যবেক্ষণে গেলে উপজেলার স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনে মানুষের উপচেভরা ভিড় লক্ষ্য করা যায়। সামাজিক দুরত্ব কেও বজায় রাখছে না।হাসপাতালের কর্তৃপক্ষ মানুষের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা দেওয়ার পদক্ষেপ নিতে দেখা যায় নাই।

হাসপাতালের কর্মকর্তাদের সাথে এই ব্যাপারে কথা বলতে গেলে তাদের ব্যস্ততা দেখে কথা বলা সম্ভবপর হয় নি।

চরভদ্রাসন বাজার নিবাসী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, টিকা দেওয়ার জন্য হাসপাতালে আসছি।এসে দেখি মানুষের এত ভিড় যে, তাদের ভিতরে সামাজিক দূরত্ব নেই। আজকে দিবো না এই ভিড়ের ভিতরে। কালকে আসবো সকাল সকালে।

বিএস ডাঙ্গী নিবাসি নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন বলেন, সরকার জনগনকে টিকা দিচ্ছে করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য। টিকা নিতে হাসপাতালে মানুষের যে উপচেপড়া ভিড় দেখছি তাতে মনে হচ্ছে করোনা ভাইরাসের প্রতিরোধক নিয়ে বাসায় ফিরবো না, করোনা আক্রান্ত হয়ে বাসায় ফিরবো।

এিশের ওপর বয়সী এক যুবক বলেন,সামাজিক দুরত্ব বজায় রেখে টিকা কার্যক্রম পরিচালনায় হাসপাতালের কর্তৃপক্ষের কোনো দৃষ্টিপাত নাই।এর ভিতরে কোনো সচেতন মানুষের টিকা নেওয়া সম্ভব হবে না।

চরভদ্রাসনবাসী একপ্রকার করোনার ঝুঁকি নিয়ে টিকা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাগন মানুষের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রেখে টিকা কার্যক্রম পরিচালনা করে তাহলে চরভদ্রাসন জনগন কিছুটা নিশ্চিন্তমনে টিকা নিতে পারবে।

You might like