নারায়ণগঞ্জে পুলিশ ও পুনাকের উদ্যোগে সামাজিক বনায়ন

মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি :

‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ এ স্লোগানে বাংলাদেশ পুলিশ ও পুনাক কর্তৃক যৌথভাবে সামাজিক বনায়ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (১১ আগষ্ট) পুলিশের সকল ইউনিটের সাথে ভার্চুয়ালিযুক্ত হয়ে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর অব জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।

পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে পুলিশ লাইন্সে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুনাক এর সভানেত্রী জেসমিন কেকা এবং পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম (বার) সহ আরো অনেকে।

You might like