

নিজস্ব প্রতিবেদক :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালে ১৫ আগষ্ট ঘাতকদের হাতে সহপরিবারের নিহতের ৪১ তম শোক দিবস দেশব্যাপী পালিত হয়। জাতীয় শোকদিবস উপলক্ষে রবিবার হাজীগঞ্জের ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলঁচো বাজারে শোকসভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্র নেতা, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আহসান হাবীব ও সঞ্চলনা করেন, সাবেক ছাত্র নেতা জিএস ইমরান।

এ সময় বক্তব্যে রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শামসুদ্দিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা ফয়শাল, আওয়ামী লীগ নেতা এমদাদ হোসেন তফদার ও আবুল কাশেম প্রমুখ।
এ সময় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শোক দিবস অনুষ্ঠানে যোগ দেন।











