দুবাইতে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের প্রবাসীর মৃত্যু

মো. মজিবুর রহমান রনি:
চাঁদপুরের হাজীগঞ্জের ১৫ আগস্ট( রোববার ) বাংলাদেশ সময় রাত ১২ টায় মহিন উদ্দিন (২৪) নামে এক যুবক দুবাই আবু সাকারায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

মৃত ব্যাক্তি হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের ছফিউল্যার ছেলে। মহিন উদ্দিন দুবাইর আবুদাবিতে থাকতেন। সে ফার্নিসার ও পর্দার কাপড় সাফলাই দিতে গিয়ে পথে সড়ক দুর্ঘটায় কবলিত হয়।

আহাম্মদ গ্রামের আসকর বাড়ির যুবক মহিন নতুন বিবাহ করেই চার মাস আগে ছুটি কাটিয়ে দ্বিতীয় বার দুবাই যায়।

স্থানীয় বাসিন্দা মীর হোসেন জানান, মহিন উদ্দিনের তিন ভাই চার বোন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। তারা বাবা সফিউল্যাহ জানান, ছেলেকে বিয়ে করিয়েই বিদেশ পাঠিয়েছি। তার ভাগ্য এমন হবে ভাবতেও পারিনি। তিনি জানান, ঘটানার পরপরেই আমারা সহকর্মীদের মাধ্যমে খবর পেয়েছি। এখন শুধু ছেলের লাশটা চাই।

You might like