ফরিদপুরে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন

ফরিদপুর প্রতিনিধি :

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা ও বঙ্গমাতাসহ পরিবারের শহীদ সদস্যদের স্মরণে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব অতুল সরকার, আওয়ামী লীগের সহসভাপতি ও হামিম গ্রুপের কর্ণধার এ,কে,আজাদ,পুলিশ সুপার হেলালউদ্দিন আহমেদ সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন বিভিন্ন প্রতিযোগিতা চিত্রাঙ্কন, রচনা,আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আয়োজন করে। প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। করোনায় অসচ্ছলতায় সম্মক্ষীন ও হতদরিদ্রদের যুব ঋণ, সহজ শর্তে ব্যাংক ঋণ বিতরণ এবং শিশুদের খেলা সামগ্রী বিতরণের করা হয়।

এছাড়া চরভদ্রানে উপজেলায় উপজেলা প্রশাসনের এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ পালিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও চরভদ্রাসন থানা। এর পর একে একে শ্রদ্ধ্যা জানায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, থানা আ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। পরে দোয়া মোনাজাত শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃমোতালেব হোসেন মোল্যা ও চরভদ্রাসন থানা পরিদর্শক মোঃ জাকারিয়া হোসেন।এ সময় উপজেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ আগাষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চরভদ্রাসন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কালো ব্যাচ ধারন করে রালি করে।রালিটি চরভদ্রাসন উপজেলা চত্বর হতে বাজার প্রদিক্ষন করে চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগ অফিসে এসে শেষ করে।

এছাড়া বাদ যোহর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা,আবৃত্তি ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

You might like