

মো. মজিবুর রহমান রনি:
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ফসলী জমি ধবংস করে নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে অবৈধ বালি উত্তলনের দায়ে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও ১টি ড্রেজার জব্দ করা হয় ।

১৬ আগস্ট (সোমবার) হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ৮নং হাটিলা নোয়াপাড়া মাঠে ফসলি জমি ধ্বংস করিয়া অবৈধভাবে নিষিদ্ধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তলনের দায়ে ড্রেজার মালিক মো. সেলিম(৬০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১ টি ড্রেজার জব্দ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার এসআই জাকারিয়া, উপজেলা টিএসও মো.ফয়সাল মুন্সিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ফসল জমি রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।








