

হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে। ২২ আগষ্ট রবিবার সকালে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মোল্লা বাড়ীতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নানার বাড়ীতে বেড়াতে এসে নিহত শিশু আনাছ (৬) এর বাড়ী ফরিদগঞ্জ উপজেলার মনতলা গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন সৌদি প্রবাসী।

মোল্লা বাড়ীর সুমন মোল্লা ও শিশুর মা সাথী বেগম জানান, সকালে বাসার পাশে খেলতে গিয়ে বিদ্যুৎতের আর্থিং তারের সাথে তার দেহ জড়িয়ে থাকতে দেখা যায়। আমরা দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হোলে কর্তব্যরত চিকিৎসক আনাছকে মৃত ঘোষণা করে।
স্থানীয় কাউন্সিলর মো. শাহআলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান। ঘটনাস্থলে এসে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।








