

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি :
ভোলার মনপুরা উপজেলা ১নং মনপুরা ইউনিয়নে লঞ্চ ঘাট সংলগ্ন ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ শাহ আলম (৫২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেন মনপুরা থানা পুলিশ।
বুধবার (২৫আগষ্ট) ভোর ৫টা ঢাকাগামী লঞ্চের সামনে জনৈক রাজিব এর চায়ের দোকানে সামনে থেকে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা বাসিন্দা মৃত হাজী নায়েব আলী ছেলে শাহেআলম কে আটক করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাঈদ আহমেদ জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ ঢাকাগামী লঞ্চ ঘাটে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে এসআই(নিয়ন্ত্র) লুৎফর রহমান ও এসআই মনির হোসেন এর নেতৃত্বে সঙ্গী ফোসসহ সেখানে মাদকদ্রব্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪কেজি গাঁজাসহ মাদক কারবারি শাহে আলম কে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মনপুরাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মনপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান অভিযান পরিচালনা এসআই লুতফুর রহমান ।










