

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠির মাহমুদকাঠি গ্রামে নেশাগ্রস্ত পুত্রের কোদালের পিটুনিতে মো. জয়নাল আকন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
২৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে নিহতের পুত্র রাজ্জাক আকন (৩৮) তার বাবার কাছে টাকা চেয়ে ব্যর্থ হয়।

এ সময় তার হাতে থাকা কোদাল দিয়ে বাবা জয়নাল আকন এর মাথায় আঘাত করলে বৃদ্ধ জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে ঘাতক রাজ্জাক পলাতক রয়েছে।
নিহত জয়নালের অপর পুত্র সুমন আকন জানান,তার ভাই একজন মাদকাসক্ত। বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় কোদাল দিয়ে মাথায় পিটুনু দিলে সে গুরুতর আহত হন।
স্থানীয় চৌকিদার নুরুজ্জামান বলেন, রাজ্জাক নেশা করতো বলে ওই পরিবারে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।










