

রাকিবুল হাসান, মনপুরা উপজেলা সংবাদদাতা :
“বেশি বেশি মাছ চাষ করি,বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে মনপুরা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহ২০২১ উদযাপন কমিটির আয়োজনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার মিয়া মতবিনিময়সভায় মৎস্য উৎপাদন ও চাহিদার বিভিন্ন তথ্য তুলে ধরেন।
তিনি এসময় আরো বলেন, ২৮ আগষ্ট থেকে ৩রা সেপ্টেম্বর সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে এবং এই মৎস্য সপ্তাহে র্যালী, আলোচনা সভা, সচেতনতা কার্যক্রম, নিষিদ্ধ জালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বিনামুল্যে মাছের পোনা বিতরণসহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হবে।
সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মনপুরা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহমান।
এই সময় আরো উপস্থিত ছিলেন,এশিয়া টিভি ও যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল ,ইত্তেফাক এর প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ,আমার সংবাদ এর প্রতিনিধি নজরুল ইসলাম মামুন,বরিশাল প্রতিদিন এর প্রতিনিধি মিজানুর রহমান জুয়েল, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।










