দোহারে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে অবহিতকরণ সভা

মাকসুমুল মুকিম,  দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকা দোহারে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিল্ড্রেন কর্মসূচির আওতায় গৃহীত কার্যক্রম সম্পর্কে ৩১ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সমাজ সেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, ঢাকা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সাহারুজ্জামান, চিফ অব পার্টি ও ওএসসি ব্রাক মোঃ মাহমুদ হাছান, দোহার উপজেলা শিক্ষা অফিসার সৈয়দা পারভীন, সিনিয়র স্পেশালিস্ট কমিউনিকেশন এন্ড গ্রান্ট ম্যানেজমেন্ট ফারজানা সিরাজ রাহী, জেলা কর্মসূচি ব্যবস্থাপক ওএসসি বিইপি-ব্রাক মোছাঃ হাছনা বানু, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ শহীদুল্লাহ।

ব্রাক প্রত্যাশা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার ইভা আক্তার সহ আরও অনেকে।

You might like