দোহারে গুড নেইবারসের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের সুচিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১২টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম প্রদান করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস বাংলাদেশ দোহার শাখা।

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন এ অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম গ্রহণ করেন। গুড নেইবারস বাংলাদেশ দোহার শাখা এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ডা. মো. জসিম উদ্দিন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ নাঈম।

আরও উপস্থিত ছিলেন- গুডনেইবারস বাংলাদেশ দোহার শাখার ম্যানেজার বিধান মন্ডল,গুডনেইবারস বাংলাদেশ দোহার শাখার সভাপতি একলাল উদ্দিন আহমেদ, হেলথ অফিসার মো. শাহিন আলম, মেডিকেল অফিসার ফাহাদ বিন লতিফ, এডমিন সিনিয়র অফিসার আব্রাহাম বালা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।

You might like