মনপুরার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাজার ব্যবসায়ী নিহত

রাকিবুল হাসান, মনপুরা সংবাদদাতা :
ভোলার মনপুরা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে বেল্লাল চৌকিদার (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার ৩১শে আগষ্ট দুপুর ২টার দিকে বরিশালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেল্লাল চৌকিদার মনপুরা উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে বাসিন্দা কুদ্দুস চৌকিদার এর ছোট ছেলে।বেল্লাল চৌকিদার তার নিজ এলাকায় কোড়ালিয়া বাজারে গার্মেন্টস ব্যবসা করেন।তার বাড়ির পাশের চাচার জাহাজ এর কাজে বরিশাল গেলে উপর থেকে বিদ্যুৎতিক তার ছিটকে পরে তার মৃত্যু হয়।এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্বজন ও এলাকাবাসী কাছ থেকে জানা যায়, তার ৪বছরের এক শিশু সন্তান ও ৩মাসের এক কন্যা সন্তান রেয়েছে।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল জানান,দুপুর ২টার দিকে বরিশালে তার বাড়ির পাশের চাচার জাহাজ এর ডগকরানোর কাজ দেখতে যান। হঠাৎ বৈদ্যুতিক তার ছিটকে সে গুরুতর আহত।

চেয়ারম্যান আরো জানান, শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পরে ১সেপ্টেম্বের বুধবার সকাল ৯টা কোড়ালিয়া বাজার জামেমসজিদ প্রাঙ্গনে মরহুমে জানাযা অনুষ্ঠিত হয়।া

You might like