

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলার জয়পাড়া থানা গেইট এলাকায় মাস্ক পড়া নিশ্চিত করতে এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যেন মোটরবাইক চালাতে না পারে সে লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

৬ সেপ্টেম্বর সোমবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ফজলে রাব্বির নেতৃত্বে থানা গেইট এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান নিশ্চিতই করতে এবং ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপএাদি না থাকায় কয়েকজন বাইক চালক কে জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে সাংবাদিকদের সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি (বাপ্পি) বলেন, বাংলাদেশে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ব্যাতীত মোটরযান চালানো দণ্ডনীয় অপরাধ। দোহার উপজেলার ট্রাফিক ব্যাবস্থাপনা উন্নয়নের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং মোটরবাইকের প্রয়োজনীয় কাগজপএাদি ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৪ টি মামলায় ৩৪ জন কে ৩৪৫০ (তিন হাজার চারশত পন্চাশ) টাকা জরিমানা করি।
এ সময় ফজলে রাব্বি আরো বলেন উপজেলা পরিষদের পক্ষ থেকে সাধারণ পথচারি দের মাঝে ১০০টি মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে অভিযান পরিচালনা করেছি। স্বাস্থ্যবিধি প্রতিপালনে সাধারণ জনগণের উদাসীনতা কোভিড পরিস্থিতিতে ঝুকিপূর্ণ হতে পারে। সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ ফোর্স।







