পঞ্চগড় বোদায় রাবেয়া-রাজ্জাক ইসলামী শিক্ষা নিকেতন এর ভিত্তিপ্রস্তর স্থাপন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়রের বোদায় রাবেয়া-রাজ্জাক ইসলামী শিক্ষা নিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় বোদা পৌরসভার জমাদারপাড়া এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু, পৌর আওয়ামীলীগ সভাপতি ইমতিয়াজ হোসেন মির্জা, অধ্যাপক ইমরান আল আমিন, রাবেয়া-রাজ্জাক ইসলামী শিক্ষা নিকেতনের পরিচালক মফিদুল ইসলাম, অমিও আলম অমি, আফছারুল আমিন, আলহাজ্ব আব্দুর রহমান, অধ্যাপক আলহাজ্ব মাজহারুল ইসলাম, আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রমুখ।

আরো পড়ুন : শ্বেতির সাদা দাগ দূর করার সহজ কিছু উপায়

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান প্রধান। রাবেয়া-রাজ্জাক ইসলামী শিক্ষা নিকেতনে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাও প্রদান করা হবে বলে জানান পরিচালক মফিদুল ইসলাম।

আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার

You might like