সারাদেশের ন্যায় ভোলাও করোনার গণটিকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে

তাপস কুমার মজুমদার, ভোলা প্রতি‌নি‌ধি  :
আজ সকাল ৯ টা থেকে জেলার এ গণটিকা দেয়া শুরু হয়। একটানা চলবে বিকাল ৩টা পর্যন্ত। কেন্দ্র গুলোতে টিকা নিতে আসা মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, জেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ৯৫টি কেন্দ্রে ৪৬ হাজার ২শ’ মানুষকে এ টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ ও ৩ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে স্বেচ্ছাসেবী।

সকালে সদর উপজেলার ভেলুমিয়া ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শণ করেন জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা, কেএম শফিকুজ্জামান নির্বাহী অফিসার মিজানুর রহমান সোহেল।

এ সময় জেলা প্রশাসক জানিয়েছেন, সুষ্ঠুভাবে টিকা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা

You might like