হাজীগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

মো. মজিবুর রহমান রনি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা মিলনায়তনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।

বৃ্হস্পতিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে দিবসটি পালন করা হয়।

কন্যাশিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিলো-” আমরা কন্যাশিশু,প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ডিজিটাল বাংলাদেশ গড়বো”।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা রিসোর্স সেন্টার পরিদর্শক রাশেদা আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহ উদ্দিন সহ স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, পৃথিবীজুড়ে লিঙ্গ বৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে পরিবারের সদস্যদের ভূমিকা রাখতে হবে।

আজ কন্যারা পিছিয়ে নেই অনেক দূর এগিয়ে গেছে।কন্যাশিশুদের নিরাপদ জীবনযাপনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে।

অনুষ্ঠানে দ্বৈত সংগীত পরিবেশন করেন উপজেলার ৯ নং গন্ধব্যপুর ইউনিয়নের মহম্মদপুর কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক আরিফ হোসেন ও তার দল।এছাড়াও হাজীগঞ্জ পৌর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় শাখা কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক নন্দিতা দাশ ও তাঁর দল সংগীত পরিবেশন করেন। এছাড়াও হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার।অনুষ্ঠান সঞ্চালনা করেন ৩নং কালচোঁ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক মর্জিনা আক্তার।

আরো পড়ুন : অর্শ বা পাইলস হলে কী করবেন ?

আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

You might like