

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার দোহারে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ এর সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ রা অক্টোবর (শনিবার) বিকেলে উপজেলার বিলাশপুর ইউনিয়ন পরিষদের খাজা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ৪অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২১ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন ইলিশের ডিম ছাড়ার প্রধান মৌসুমে, যেন জেলারা মাছ ধরা থেকে বিরত থাকে সে জন্য নানাবিধ তথ্য তুলে ধরা হয়েছে।
মৎস্য আড়ৎদার, মৎস্যজীবী/মৎস্য ব্যবসায়ী প্রতিনিধি, ইঞ্জিন চালিত নৌকা/বরফ কলের মালিক, বাজার কমিটির প্রতিনিধি এবং মিডিয়া কর্মীদের নিয়ে অবহিতকরণ ও সচেতন করা হয়।
বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন মোল্লার সঞ্চালনায় এবং উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে (রাব্বি)।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৎস্য অফিসের অন্যান্য কর্মীগণ, সাংবাদিক সহ আরো অনেকে।
আরো পড়ুন : অ্যালার্জি দূর করবে ৫টি খাবার
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা







