

হঠাৎ করে তোমাকে হারিয়ে
আমি উদভ্রান্তের মতো
তোমায় খুঁজছি-
তোমার পছন্দের বেলাভ’মিতে
বনে জঙ্গলে মরুময় মরুসাগরে
নীল সাগরের কোল ঘেঁসে
বারবার ফিরে ফিরে দেখেছি কোথায় তুমি
নীল আকাশের সাদা মেঘের ভেলায়
ভেসে যাওয়া স্বপ্নের তুমি
তোমায় খুঁজতে আমি সাদা মেঘের উপর
চোখ রেখেছি বারবার
কৈ তুমি তো নেই!

হঠাৎ তোমার নিরুদ্দেশ
তুমি স্বপ্নচারিনী, প্রেমবিহারিনী
তোমায় একদন্ড না দেখলে
আমার জীবন হয়ে ওঠে হাহাকার
স্বপ্নের রংয়ের ভেলায় ভাসি
আমি তোমায় নিয়ে-
শেষ পযর্ন্ত পেলাম
অপ্রত্যাশিত, অভাবণীয় এক জগতে
অতি শুভ্র বিছানায় শুভ্রতা ছড়িয়ে
রুগ্ন কুটিল রোগ শয্যায় বসে রয়েছ
মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালে
নিদারুন কস্ট আর অভিমানে
তোমার কোন অভিযোগ নেই
শুধু আমাকে অবহেলা করে
আমায় তোমার ভালোবাসা হতে বঞ্চিত করে
চলে যেতে চাও অতি দূরে
বার বার তুমি এমনই কর
কিন্তু কি আশ্চার্য দেখ
আমি তোমায় ফিরিয়ে আনি
আমাদের এই ভালোবাসার ভুবনে
তোমার প্রতি আমার বড় অভিমান ভুলে
তোমায় জয়ী করে
তোমাকে জয়ী স¤্রাঙ্গীর মতো
সবার উপর রাখার এক প্রত্যায়ে
একবার নয় একাধীক বার
ভালোবাসা কাছে টানে না দূরে ঠেলে দেয়
তবে তা অপমানে নয় অনুযোগে নয়
ভালোবাসাকে মহান করার এই প্রত্যায়ে
তুমি থাকবে অতি শুভ্র চন্দন নগরে
বেলী জুঁইয়ের মহাপ্লাবনে
তোমার বিছানা হবে ফুলেল সৌরভের সাদা ফুলে
হাসপাতালের সাদা বিছানায় নয় বন্ধু
তোমায় আমি দেখতে চাই
এই জীবনের স্বপ্নের শুভ্রতায়
তাইতো বার বার খুঁজে পাই
তোমার ভালোবাসি বলে।।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?










