পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে খালের পানিতে পড়ে রাবিদ রুফায়িত নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

২৭ অক্টোবর (বুধবার) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রাবিদ ওই এলাকার আছিরুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানান যায়, রাবিদ প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় সবার অগোচরে বাড়ির টিউবওয়েলের পানি পড়া খালে পড়ে যায়। পরে পরিবারের লোকজন রাবিদকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে খালের পানিতে শিশুটিকে দেখতে পায় স্থানীয় এক নারী। দ্রুত শিশুটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like