

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়ায় অবস্থিত রতন স্বাতীনতা ভাস্কর্যটি বিলবোর্ডে পরিণত হয়েছে। সরকার দলীয় নেতাদের পোস্টার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের ব্যানার টাঙ্গিয়ে বিলবোর্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে রতন স্বাধীনতা ভাস্কর্যটি। পোস্টার ও ব্যানারে ঢাকা পড়েছে বেদী ও মুর্তির মাঝখানে টেরাকোটায় ফুটিয়ে তোলা ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই নির্মিত হয়েছে এই ভাস্কর্যটি।

যদিও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোহার উপজেলার জয়পাড়ায় (দোহার জিরো পয়েন্টে) নির্মিত হয়েছিল এ ভাস্কর্যটি। কিন্তু বর্তমানে ভাস্কর্যটি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক নেতাদের পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের বিলবোর্ড হিসেবে।
মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এই ভাস্কর্যে। শ্বেত পাথরের ওপর শির উঁচু করে বন্দুক হাতে দাঁড়িয়ে এক যোদ্ধা। পেছনে পতাকা হাতে এক মুক্তিকামী শিশু। নাম রাখা হয়েছে ‘রতন স্বাধীনতা ভাস্কর্য’। ভাস্কর্যটি মাটি থেকে ২৮ ফুট উঁচু। দোহার উপজেলার প্রথম স্বাধীনতা স্মারক এটি। ভাস্কর্যটি নকশা করেছেন মিঠু ও স্বাধীন নামের দুই চিত্রশিল্পী।
জানা যায়, ঢাকা জেলা পরিষদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় এবং দোহার উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ২৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছিল। নির্মাণ সময় লেগেছিল মাত্র ১ মাস ১০ দিন।
তৎকালীন ঢাকা-১ আসন দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের ছোট ভাই ছিলেন মুক্তিযোদ্ধা রতন। তার নামে এর নামকরণ করা হয়েছে।
অথচ দোহার উপজেলায় সেই রতন স্বাধীনতা ভাস্কর্যটি এখন চারিদিকে ব্যানার, পোস্টার ও ফ্যাস্টুন দিয়ে ঢাকা পড়েছে। দেখার যেন কেউ নেই।
উল্লেখ্য গনমাধ্যম কর্মীদের সংবাদ প্রকাশের পর (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জয়পাড়ায় অবস্থিত রতন স্বাধীনতা ভাস্কর্যটিতে সাটানো পোস্টার, ব্যানার ও বিলবোর্ডগুলো উপজেলা প্রশাসনের নির্দেশে অপসারণ করা হয়েছিল।
সে সময় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের উপস্থিতিতে রতন ভাস্কর্য থেকে সকল পোস্টার, ব্যানার ও বিলবোর্ডগুলো অপসারণ করা হলেও পুনরায় এখন আবার নতুন করে বিল বোর্ডে পরিনত হয়েছে রতন স্বাধীনতা ভাস্কর্য।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?







