
আমি তোমাকে দেখবো
বাগান বিলাসী লতাপাতায় ঘেরা
সজ্জিত বাগান তোমার-আমার;
তুমি আমার নতুন মানুষ, প্রতিদিন নতুন
নতুনভাবে আমার হৃদয়ে জেগে উঠে
আমাকে নতুন সূর্যের বিবরণ দেও
আর রোজ বিকেলে তোমার হাত ধরে,
ঘুরে ঘুরে তোমাকে আমার হৃদয় দেখবো,
তুমি বুঝবে আর দেখবে সব।
আর ঐ যে আতশি কাঁচের মত স্বচ্ছ আকাশ,
আমাদের ভালোবাসার ছাদ হয়ে থাকবে চিরকাল
আর ঐ যে দূরের কাঁশবন, আর ঐ যে গোলাপ,

ওরা আমাদের ভালোবাসা বুঝে,
ওরা তোমায় দেখে হাসে,
তাই বাগানের শ্রেষ্ঠ গোলাপটি তোমার
তোমার জন্যে বড় উপহার।
এই তো সুযোগ আমার
আমি তোমায় ভালোবেসে বলবো,
‘আজ হতে তুমি আমায় গ্রহণ কর,
তোমায় যে ভালোবাসি।’










